রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯৪২


প্রকাশ :

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত ৮৬ জন এবং সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪২ জন। আর গত ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪০৯ জনে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৮৬ জন এবং ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৩ হাজার ২৭৮ জন।

এতে আরও জানানো হয়, ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ১৪ হাজার ৫২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১১ হাজার ৭৫১ জন।

একই সময়ে নিশ্চিত হামে ৩৫ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চার জনের মৃত্যু হওয়ায় ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮ জনে।