বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আদিতমারীতে হাইব্রিড ধানের ফলন বাড়াতে কর্মশালা


প্রকাশ :

লালমনিরহাটের আদিতমারীতে ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে আদিতমারী উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদ গা মাঠে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ৫০ জন কৃষক উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান,হাইব্রিড ধানের ফলন বৃদ্ধির পাশাপাশি জৈব বালাইনাশক ব্যবহারের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এ কর্মশালা।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদিতমারী উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস ছালাম নীরব। এসময় ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ রংপুরের রিজিওনাল সেলস ম্যানেজার রশিদুল ইসলাম, মনিটরিং অফিসার নাজমুল হোসেন, টেরিটরি সেলস অফিসার লালমনিরহাট মোঃ আবু নোমাম সিদ্দিক, ব্র্যাক সীড ডিলার জাহিদুল ইসলাম রাজু প্রমুখ উপস্থিত ছিলেন। 

কর্মশালা শেষে ৫০ জন কৃষককে বিনামূল্যে এক কেজি করে হাইব্রিড ধানের বীজ দেয়া হয়।