রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে র‌্যাব অভিযানে ট্যাপেন্টাডলসহ দুই কারবারি গ্রেপ্তার


প্রকাশ :

রংপুরে র‌্যাবের অভিযানে সাড়ে ১৩ লাখ টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো, দিনাজপুর পাবর্তীপুর উপজেলার নতুন বাজার এলাকার বাবলু হোসেনের ছেলে পারভেজ হোসেন (৩৩) ও জয়নাল শেখের ছেলে মোঃ আসিফ (৩৬)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের সাহাবাজপুর লাহিড়ীরহাট বাজারস্থ পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল লাহিড়ীরহাট বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় রংপুর-বদরগঞ্জগামী পাকা রাস্তার উপর থেকে মাদক কারবারী পারভেজ ও আসিফকে গ্রেফতারসহ তাদের কাছে থাকা ৬ হাজার ৮’শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে র‌্যাব।