শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কালীগঞ্জে এনডিডি শিশুদের প্রতিভা বিকাশে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


প্রকাশ :

নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী (এনডিডি) শিশু ও ব্যক্তিদের সুপ্ত প্রতিভা অন্বেষণ ও বিকাশে লালমনিরহাটের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বুধবার (৮ এপ্রিল ) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কালীগঞ্জ উপজেলার অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের সম্মেলন কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার তুষার কান্তি রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডাঃ মোঃ সালেহ উদ্দিন সাবু এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ্ নেওয়াজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের সহকারী পরিচালক মোঃ সামিউল মসনবী।

প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির এনডিডি শিশু অংশগ্রহণ করে তাদের সৃজনশীলতা ও প্রতিভার পরিচয় তুলে ধরে। প্রতিযোগিতা শেষে মোট ১৯ জন শিশুর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে মোছাঃ তাজিম (সেরেব্রাল পালসি আক্রান্ত, রেজি নং-১১১১), দ্বিতীয় স্থান লাভ করে মোঃ আরিফ বাবু (অটিজম আক্রান্ত, রেজি নং-১২) এবং তৃতীয় স্থান অধিকার করে সামিয়া আক্তার (অটিজম আক্রান্ত, রেজি নং-১০৮৭)।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এনডিডি শিশুদের প্রতিভা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের সঠিক পরিচর্যা ও সুযোগ সৃষ্টি করা গেলে তারাও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।

উল্লেখ্য, অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের আয়োজনে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।