শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

মশিউরের উদ্যোগে কর্মসংস্থান ও চিকিৎসা পেতে যাচ্ছে দুই অসহায়


প্রকাশ :

কুড়িগ্রামের রাজারহাটে দুই অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র চত্বরে(চাল,ডাল,তেল,লবন)খাদ্য সামগ্রী হস্তান্তর করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান।

এসময়ে উপকারভোগী সফিকুল ইসলাম বলেন, আমি শারীরিক প্রতিবন্ধী,পরিবারের খরচ জোগাতে ভিক্ষা করছি।ভিক্ষা করা খারাপ পেশা,আমি কর্ম করে চলতে চাই।আমি ক্ষুদ্র কর্মসংস্থান করে দেয়ার জন্য ছাত্র নেতা মশিউর রহমান ভাইকে বলি।আমার বাড়ীর পাশে বিজলি বাজার,বাজারে ছোট একটা দোকান দিতে পারলে হয়ত আমার রুটিরুজি হইত,কেউ বলতো না আমি ভিক্ষুক,দোকানের আয়েই চলতো হামার সংসার।পরে ছাত্রনেতা আন্দোলনের নেতা মশিউর ভাইকে বলি।

শারীরিক প্রতিবন্ধী সফিকুল ইসলাম ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের খিতাব খাঁ গ্রামের খামার এলাকার বাসিন্দা

বিদ্যানন্দ ইউনিয়নের রতি শোলাগাড়ী এলাকার মৃত জয়নাল আবেদীনের পুত্র দুই সন্তানের জনক মোস্তাফিজুর রহমান বলেন হামার স্ট্রোক করার তিনবছর হইছে, আমার ডান সাইড দুর্বল, কাজ-কর্ম করতে পারিনা তাই অর্থের অভাবে চিকিৎসা নিতে পাচ্ছি না।পরে মশিউর ভাইকে বলি তিনি উপজেলায় নিয়ে আসেন।এখন খাদ্য সহায়তা পেয়েছি, চিকিৎসা সহায়তার জন্য আবেদন করতে বলছেন।রাজারহাট উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: হাবিবুর রহমান বলেন,মোস্তাফিজুর রহমান হার্টের রোগী, উনি আমাদের কাছে এসেছেন আমরা সমাজ সেবা অধিদপ্তর থেকে পঞ্চাশ হাজার টাকা সহায়তার জন্য আবেদন করতে বলছি।আর একজন আছেন উনি প্রতিবন্ধী ভাতা পান,তার কোন আয়ের কর্মসংস্থান নাই, যদি তার কোন দোকান ঘর থাকে আমরা সমাজ সেবা থেকে কিছু সহযোগিতা করে ব্যবসা প্রতিষ্ঠানে মালামাল ক্রয় করে দিলে তিনি স্বাবলম্বী হবেন

ছাত্রনেতা মশিউর রহমান দুর্জয় বলেন, মনে করি অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। আর এই দায়িত্ব থেকেই আমি এগিয়ে এসেছি। আমি বিশ্বাস করি, সবার একটু সহযোগিতাই পারে একজনের জীবন বদলে দিতে, আর আমি সেই ছোট্ট পরিবর্তনের অংশ হতে পেরে আমি গর্বিত।