শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

প্রান্তিক ক্ষুদ্র-মঝারি উদ্যোক্তাদের পণ্যের বাজারজাতের লক্ষে রংপুরে রিলাই বাণিজ্য মেলা শুরু


প্রকাশ :
প্রান্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বাজারজাতের সুযোগ সৃষ্টির লক্ষ নিয়ে রংপুর শুরু হলো তিনদিনের রিলাই বাণিজ্য মেলা।

 বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৫ টায় নগরীর পাবলিক লাইব্রেরী মাঠে এই মেলার উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিসি মোহাম্মদ এনামুল আহসান।

 সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), রংপুর অঞ্চল পরিচালক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এডিসি (উন্নয়ন ও মানবসম্পদ )মোছাঃ রোকসানা বেগম, এসডিএফ এর প্রধান কার্যালয়ের ব্যবস্থাপক (জীবিকায়ন) মোঃ সাইদুর রহমান প্রমুখ।

 অর্থ-মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক পরিচালিত "রেজিলিয়েন্স এন্টারপ্রেনিওয়শীপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (আরইএলআই) এর আওতায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এই মেলার আয়োজন করেছে।

এতে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর ও লালমনিরহাটের ৬২৫ টি গ্রাম সমিতির  মাধ্যমে ৯২টি উৎপাদনকারী দলের হস্তশিল্প, কৃষিপণ্য ও ক্ষুদ্র শিল্পের নানাবিধ সামগ্রী ৪০টি স্টলে প্রদর্শন ও বিক্রয়  কার্যক্রম শুরু হয়েছে। মেলায় চরবে শনিবার রাত পর্যন্ত। শুরুর দিনই মেলায় ভির করছেন ক্রেতা-দর্শনার্থীরা।

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), রংপুর অঞ্চল পরিচালক মোঃ সাইফুল ইসলাম জানান, এসডিএফ প্রকল্পের আওতায় ৬২৫টি গ্ৰাম সমিতির মাধ্যমে রিলাই প্রকল্গের ১ লাখ ৩ হাজার ৮৫০ জন  নারী ও যুবদের বিভিন্ন আর্থিক ও কারিগরি এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি ও দরিদ্র বিমোচনে সহায়তা করে আসছে। এর মধ্যে ২৪ হাজার ৫২১ সহায়সম্বলহীনকে ৯০০০/- এককালিন  ৯ হাজার টাকা করে অনুদান প্রদান, ৮১ হাজার ৮৬জন নারী সাধারণ সদস্যকে বিভিন্ন আইজিএ প্রশিক্ষণ প্রদান, ৪ হাজার ৩৭৬ বেকার যুবককে প্রশিক্ষণ প্রদান, ৩ হাজার ৮৪১জনের কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। ৯২টি উৎপাদনকারী দলের ২ হাজার ৩০০জন সদস্যকে তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান, উৎপাদন বৃদ্ধি, বাজার বিপণন করে সফলতা অর্জনে সহযোগিতা করা হয়েছে। রিলাই বাণিজ্য মেলার মাধ্যমে প্রান্তিক এসব নারীসহ যুব উদ্যোক্তাদের পণ্যের প্রসারের ব্যবস্থা করা হয়েছে।

উদ্বোধন করে ডিসি মোহাম্মদ এনামুল আহসান বলেন, ‘এই রিলাই বানিজ্য মেলার মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বাজারজাতকরণে নতুন সুযোগ সৃষ্টি হবে এবং তাদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া মেলার মাধ্যমে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করবে।