শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কালীগঞ্জে অটিজম ও এনডিডি শিশুদের অভিভাবকদের জন্য ADL প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশ :

লালমনিরহাটের কালীগঞ্জে অটিজম ও এনডিডি (নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার) আক্রান্ত শিশু ও ব্যক্তিদের অভিভাবকদের জন্য একটি দিনব্যাপী হাতে-কলমে ADL (Activities of Daily Living) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত এ কর্মশালায় প্রায় ৩০ জন অভিভাবক অংশগ্রহণ করেন। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল অটিজম ও এনডিডি শিশুদের দৈনন্দিন জীবনযাপনের দক্ষতা উন্নয়নে অভিভাবকদের প্রয়োজনীয় জ্ঞান ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান। তিনি তার বক্তব্যে বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উন্নয়নে অভিভাবকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণক র্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক ত্রিলোচন চন্দ্র সরকার। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডা. ফারহানা।

এছাড়াও উপস্থিত ছিলেন অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের কমিউনিটি ওয়ার্কার কাম ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার মো. ফরহাদ আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র, কালীগঞ্জের সহকারী পরিচালক (ডিজএ্যাবিলিটি ও রিহ্যাবিলিটেশন) মো. সামিউল মসনবী।

কর্মশালায় অংশগ্রহণকারী অভিভাবকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের সন্তানদের যত্ন ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।