শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে অটিজম শিশুদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত


প্রকাশ :

রংপুরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি, ২০২৫-২০২৬ এর আওতায় অটিজম শিশুদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে শহিদ আবু সাঈদ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এই ক্রীড়া উৎসবের উদ্‌বোধন করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রমিজ আলম। রংপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা ক্রীড়া অফিস এই অনুষ্ঠান আয়োজন করে।         

উদ্‌বোধন শেষে প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, খেলাধুলা শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং সুস্থ জীবন গঠনের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয়। নিয়মিত খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, খেলাধুলা মানুষের মধ্যে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ সৃষ্টি করে। এরফলে দেশপ্রেম, সাহসিকতা ও ভ্রাতৃত্ববোধের মতো মানবিক গুণাবলি বিকশিত হয়। খেলাধুলার মাধ্যমে গড়ে ওঠা সুস্থ ও সচেতন প্রজন্মই আগামী দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এজন্য তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে রংপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ মাসুদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ। এছাড়াও সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।