রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরের মিঠাপুকুরে দুই মাদকসেবীর দ্বন্ডে ঘুষিতে অপর মাদক সেবী নিহত


প্রকাশ :

রংপুরের মিঠাপুকুরে সামান্য টাকা নিয়ে দুই  মাদকসেবীর দ্বন্ডের জেরে অপর  মাদকসেবীর ঘুষিতে অপর মাদক সেবী নিহত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের শিববাজার হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।এ ঘটনায় পুলিশ মাদক সেবী মোস্তফাকে গ্রেফতার করেছে। নিহত মাদকসেবী হারুন অর রশিদ (৩৭) শিববাজার হাজীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শিববাজার এলাকায় দুই মাদকসেবী প্রায় সময়ই একসঙ্গে গাঁজা সেবন করতেন। ঘটনার দিন শনিবার দিবাগত রাতে শিববাজার হাজীপাড়া গ্রামের নেসার আলীর ছেলে মোস্তফার (৩৬) সঙ্গে হারুন অর রশিদের বাক বিতন্ডা হয়। ৩৫০ টাকা দেনা পাওনার জের ধরে উভয়ের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে মাদকসেবী মোস্তফা ক্ষিপ্ত হয়ে হারুনকে ঘুসি মারে। এতে হারুন পাশের একটি গাছের সঙ্গে আঘাত পান।এ সময় তার বামপাশের বুকে হৃৎপিন্ডের পাশে ছিদ্র হয়ে রক্তপাত শুরু হয়।স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্য হয়। এ সময় মাদকসেবী মোস্তফাকে আটকে রাখেন স্থানীয় লেকজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোস্তফাকে গ্রেফতার করে বৈরাতীহাট তদন্ত কেন্দ্রের পুলিশ। 

রংপুরের মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনাস্থল থেকে মোস্তফাকে গ্রেফতার করা হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে আদালতে চালান দেয়া হয়েছে।