রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশ পুলিশ জনগণের কাঙ্খিত সেবা দিতে পারেনি -রংপুরে আইজিপি


প্রকাশ :

ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশ পুলিশ জনগণের কাঙ্খিত সেবা দিতে পারেনি। পুলিশ স্বাধীনতা যুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল। করোনার সময় পুলিশের মানবিক কার্যক্রম প্রশংসিত হয়েছিল। বর্তমানে আমরা জনগণের আকাঙ্খাত বাস্তবায়ন করতে পারিনি। তাই আমরা জনগণের আকাঙ্খার পুলিশ গঠন করতে চাই।ছাত্র জনতার উপর হামলা করা হয়েছে তাদের কে পশুর মতো মেরে ফেলা হয়েছে।সাথে আমাদের কিছু সহকর্মী জড়িত ছিলো। সেই সাথে মুল ফ্যাসিস্ট শক্তি, স্বৈরাচার শক্তি, সরকার অস্ত্রের লাইসেন্স নিয়েছে।দীর্ঘ ১৫ বছর অস্ত্রের লাইসেন্স যারা পাওয়ার তারা পায়নি।যারা পেয়েছে বৈধ অস্ত্র পেলেও অবৈধভাবে ব্যবহার করেছে। অত্যন্ত দুঃখ জনক সেই অস্ত্র ব্যবহার হয়েছে আমাদের নিরীহ জনগণের উপর বলে মন্তব্য করেছেন পুলিশের আইজিপি ময়নুল ইসলাম।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশে আরপি এমপি কমিশনার মজিদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিজ আলম, রংপুরের সমন্বয়ক ইমরান আহমেদ, ডা. মোঃ আশফাক আহমেদ জামিল, শহীদ আবু সাঈদের ভাই সহ পুলিশ ও স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

আইজিপি বলেন, যে সব অস্ত্র দেয়া হয়েছিলো তাদের তালিকা করে ইতিমধ্যে সরকারের জিম্মায় নেয়া হয়েছে। অস্ত্রের নতুন করে বিধিমালা তৈরী হচ্ছে। যাতে করে সরকারের অস্ত্র অবৈধ ভাবে কেউ ব্যবহার করতে না পারে। এর আগে অবৈধ অস্ত্র ব্যবহার হলেও এবারে বৈধ অস্ত্র জনগণের বিপক্ষে ব্যবহার করা হয়েছে। এজন্য আমাদের সজাগ থাকতে হবে।

আইজিপি ময়নুল ইসলাম, একটা বৈআইনি পর্যায় শুরু হয়েছিলো। ছাত্রলীগ শুধু ইউনিভার্সিটিতে থাকবেন। মাস্তানী করবেন, হল দখলসহ যাবতীয় চাঁদাবাজি এবং সকল ধরণের অন্যায় করবেন। একটা পর্যায় ওরাই বিসিএস দিবে, পুলিশ সহ বিভিন্ন প্রশাসনে আসবে, ক্যাডার হিসেবে কাজ করবে। তাদের ক্ষমত অনেক। এই চর্চা ও ব্যবস্থাপনার সংস্কার শুরু হয়েছে। এই সংস্কার না হলে, আমরা ভালো পুলিশ ও ভালো সার্ভেন্ট পাবো না।

রাজনিতীকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা পুলিশকে রাজনীতির উদ্দেশ্যে ব্যবহার করবেন না, সেই সাথে পুলিশদেরও উদ্দেশ্যে বলেন আপনারা রাজনীতির উদ্দেশ্যে ব্যবহার হবেন না।তাহলে পুলিশের প্রফেশনালীজম ঠিক থাকবে। পুলিশের ইতিহাস, সুনাম সবই ঠিক থাকবে। এসময় তিনি আক্ষেপ করে বলেন, পুলিশের আজ সুনাম নষ্টের পথে। এটি কেন হলো সেটি আমাদের অনুধাবন করতে হবে।

আইজিপি আরো বলেন, ছাত্র-জনতার আন্দোলনের শহীদ আবু সাঈদসহ সকল শহীদের পরিবার থেকে যে মামলা দায়ের হয়েছে, সেগুলো অত্যন্ত সুনিপুনভাবে পিবিআই তদন্ত করছে, যারা এর সাথে জড়িত তাদের কোন ছাড় নেই। আবু সাঈদের মামলাসহ রংপুরে ইতিমধ্যে দুই পুলিশ সদস্য সহ ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলাগুলোর বিষয়ে পুলিশের হেডকোয়ার্টাস তদারকি করছে। শুধু তাই নয়, ইন্টারন্যাশনাল ভাবে মামলাগুলো তদন্তের আওতায় আসবে। যাতে করে মামলাগুলো ভালোাভাবে তদন্ত হয়। যাতে করে প্রকৃত অপরাধীরা সাজা পায় সেটি নিশ্চিত করছি। 

সভাশেষে পুলিশের আইজিপি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।

এর আগে সকালে পুলিশের আইজিপি ময়নুল ইসলাম পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিজ আলম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমসহ রংপুর জেলা ও মহানগর পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।