লালমনিরহাট আদিতমারী উপজেলায় বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার আযোজনে সরকারী আদিতমারী গিরিজা শংকর স্কুল এন্ড মাঠে ৮ম আদিতমারী উপজেলা কাব স্কাউট হলিডে-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) তাবু জলসায় স্কাউট সদস্যরা মনমুগ্ধকর পরিবেশনা ও উপস্থাপনায় কাব স্কাউট হলিডে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটসের উপজেলা সভাপতি নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি এইচ এম রকিক হায়দার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব নূর-ই তাসনিম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জেলা স্কাউটসের সহ-সভাপতি স্বপন কুমার রায় চৌধুরী ও রৌপ্য ইলিশ প্রাপ্ত স্কাউটার জনাব মোজাম্মেল হক।
এ সময় আদিতমারী থানার অফিসার ইনচার্জ আলী আকবর, প্রোগ্রাম চীফ ও উপজেলা শিক্ষা অফিসার এ কে এম আজিজুল হক, উপজেলা স্কাউট সম্পাদক শওকাত আরা সিদ্দিকা,উপজেলা স্কাউট কমিশনার পরেশ চন্দ্র বর্মন।
সমাপনী অনুষ্ঠান তাবু জলসায় স্কাউট সদস্যরা মনমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করে। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার ও সকল স্কাউট সদস্যদের সনদ বিতরণের মাধ্যমে কাব হলিডে শেষ হয়।
উপজেলার ১২৭ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি বিদ্যালয় হতে ০১ ষষ্ঠক কাব স্কাউট দল, ইউনিট লিডার, স্কাউট কর্মকর্তা, রোভার সদস্য সহ সর্বমোট ১০৫০ জন স্কাউটার অংশগ্রহণ করে।