রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

এলপিজি গ্যাসের দাম বাড়ল ৩৮ টাকা


প্রকাশ :

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম আবার সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ডিসেম্বর মাসে ভোক্তাপর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১ হাজার ২৫৩ টাকা। আগের দামে যা ছিল ১ হাজার ২১৫ টাকা। অর্থাৎ প্রতি সিলিন্ডারে ৩৮ টাকা বাড়লো।

গৃহস্থালি ব্যবহারের পাশাপাশি পরিবহন খাতে ব্যবহৃত অটোগ্যাসের দামও সমন্বয় হয়েছে। নতুন দর অনুযায়ী প্রতি লিটার অটোগ্যাস ৫৭ টাকা ৩২ পয়সা। আগে ছিল ৫৫ টাকা ৫৮ পয়সা।

মঙ্গলবার কমিশন এ সিদ্ধান্ত জানায়। ঘোষণার পরদিন সন্ধ্যা ছয়টা থেকে নতুন দাম কার্যকর হবে।

বিইআরসি ২০২১ সালের এপ্রিল থেকে আন্তর্জাতিক বাজারের মূল্য বিবেচনায় প্রতি মাসেই এলপিজির নতুন দাম নির্ধারণ করে আসছে।