রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

চারদিনের জট কাটিয়ে লালমনিরহাট দিয়ে ভুটানের ট্রানজিট পণ্যের ‘ট্রায়াল রান’ শুরু


প্রকাশ :

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে চারদিন আটকে থাকার পর অবশেষে অনুমতি মিলেছে ভুটানের ট্রানজিট পণ্যের প্রথম পরীক্ষামূলক পরিবহন—‘ট্রায়াল রান’। ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ সব প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার বিকেলে ছাড়পত্র দেয় বলে বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

ভূ-বেষ্টিত ভুটানের ট্রানজিট পণ্য পরিবহনে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের প্রথম চালানটি গত সপ্তাহে চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে পৌঁছায়। কিন্তু ভারতীয় বন্দরের আনুষ্ঠানিক অনুমতি না থাকায় পণ্যবোঝাই কন্টেইনারটি প্রায় চারদিন ধরে বুড়িমারীতে আটকে ছিল। অনুমতি পাওয়ার পর ট্রায়াল রান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এই ট্রায়াল রান বাস্তবায়ন হওয়ায় বাংলাদেশ-ভুটান-ভারতের ত্রিপাক্ষিক বাণিজ্য রুটে প্রাণ ফিরবে। বুড়িমারী ও চ্যাংড়াবান্ধা স্থলবন্দরকে কেন্দ্র করে নতুন বাণিজ্য সুযোগও সৃষ্টি হবে বলে প্রত্যাশা ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টদের।