রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল


প্রকাশ :

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে।

রোববার (৩০ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল শুনানি শেষে এই আদেশ দেন। ট্রাইব্যুনাল একই সঙ্গে আগামী ১২ জানুয়ারি শাহরিয়ার কবিরকে সশরীরে হাজির হতে নির্দেশ দিয়েছে।

এর আগে গত বছরের ১৬ সেপ্টেম্বর বনানীর বাসা থেকে তাকে আটক করা হয়। পরদিন, জুলাই আন্দোলনের সময় গৃহকর্মী লিজা আক্তারের মৃত্যু সংক্রান্ত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে উপস্থাপন করা হয়। পুলিশ আবেদনের ভিত্তিতে আদালত তাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে ২৩ সেপ্টেম্বর, আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে গুলিতে রফিকুল ইসলাম ও আরিফ নিহত হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য পুলিশ আবারও আদালতে আবেদন করে। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখান এবং ২০ অক্টোবর আদালত তাকে ফের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।