বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৫ নভেম্বর বিকালে তিস্তা নদীর তিস্তা রেলসেতু ও সড়কসেতুর মধ্যবর্তী স্থানে তিস্তায় ক্ষীণ স্রোতের মধ্যে পুষ্প অর্পণ করা হয়।
নদী হবে প্রবাহমান, দূষণ ও দখলমুক্ত—এই প্রতিপাদ্যকে ধারণ করে ২০০৫ সালে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে। সংগঠনটি ইতোমধ্যে বাংলাদেশের নদনদীগুলোকে রক্ষার জন্য জাতীয় নদী কনভেনশন, মানববন্ধন, সেমিনার, আলোচনা সভা, বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত স্মারকলিপি পেশ, অবস্থান কর্মসূচিসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে।
তিস্তা নদীতে পুষ্প অর্পণ অনুষ্ঠানে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের লালমনিরহাট জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট চিত্তরঞ্জন রায়, সদস্যসচিব কামরুল ইসলাম কাজল, সদস্য এ এস এম রওশন নবী মোহন, রিয়াজুল হক সরকার, অ্যাডভোকেট রেজাউল করিম শাহিন, ডা. আশিক ইকবাল মিলন, মাসুম মিয়াসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।