রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রমেক হাসপাতালে চিকিৎসা সেবার মান বাড়াতে সমাবেশ ওস্বারকলিপি প্রদান কর্মসূচী পালন


প্রকাশ :

রোগীদের সঠিক চিকিৎসা, রোগী ও স্বজনদের দূর্ভোগ নিরসন, পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করাসহ দালালদের দৌরাত্ব রোধে সমাবেশ ও স্বারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচ্ছন্নতা ও সংস্কার আন্দোলন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে হাসপাতাল প্রাঙ্গনে সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সংগঠক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ ডাঃ মারুফুল ইসলাম, সার্জারী বিভাগের ডাঃ আব্দুল বাছেত, হাসপাতালের নার্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ অন্যরা। 

সমাবেশে বক্তারা বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মচারী, মেডিকেল টেকনোলজিস্ট ও শিক্ষার্থীদের সমন্বয়ে এই সংস্কার আন্দোলন কর্মসূচী পরিচালনা করা হবে। হাসপাতালে নির্ধারিত নিজ কর্মঘন্টার বাহিরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আগ্রহী কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত এ কমিটি হাসপাতাল প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। চিকিৎসার যথাযথ পরিবেশ ফিরিয়ে আনতে পরিস্কার-পরিচ্ছন্নতাসহ দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা ও দূর্ভোগের প্রতিটি অভিযোগ সরেজমিনে বিশ্লেষন করে প্রকৃত কারণ অনুসন্ধান ও সম্ভাব্য সমাধানের উপায় বের করতে হাসপাতাল প্রশাসনকে সুপারিশ করবে।

প্রাথমিকভাবে হাসপাতালের পরিস্কার-পরিচ্ছন্নতা, রোগীকে সেবা দিতে বিভিন্ন স্তরে আর্থিক লেনদেন বন্ধ করা, চিকিৎসা সেবার সাথে জড়িতদের চিকিৎসক, নার্সদের বিরুদ্ধে উঠা অভিযোগ তদন্তসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে সুপারিশ, দালালের দৌড়াত্ব বন্ধ করাসহ নানা উদ্যোগের কথা জানানো হয়। এরপর ১০টি সুপারিশ সম্বলিত একটি স্বারকলিপি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানের কাছে দেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচ্ছন্নতা ও সংস্কার আন্দোলন।