রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাট সদর হাসপাতালের ল্যাব টেকনোলজিস্টের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


প্রকাশ :

লালমনিরহাটের ২৫০ শয্যা বিশিষ্ট লালমনিরহাট সদর হাসপাতাল ও ইসলাম প্যাথলজির ল্যাব টেকনোলজিস্ট মো. জাহেদুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্যরা। অভিযোগ অনুযায়ী, রক্ত সংগ্রহের সময় রক্তের ব্যাগের পাশে জুতা পরা পা রাখা এবং এক রক্তদাতার শরীরে টানা চারবার পুশ করেও রক্ত সংগ্রহে ব্যর্থ হওয়ার ঘটনা ঘটে।

বুধবার (২৬ নভেম্বর)  দুপুরে উক্ত ঘটনার প্রতিবাদে লালমনিরহাট সদর হাসপাতালের সামনে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও জেলা সিভিল সার্জন বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মিয়া স্মারকলিপিটি গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ব্লাড ডোনেশন সোসাইটি অফ লালমনিরহাট-এর সভাপতি হামিদুর রহমান, অদম্য যুব সংগঠন-এর সভাপতি শহীদ ইসলাম সুজন, যুব শক্তি স্বেচ্ছাসেবী সংগঠন-এর সভাপতি জিয়াউর রহমান জিয়া এবং পথ সামাজিক সংগঠন-এর সভাপতি মৃদুল হাবিব।

বক্তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এমন অমানবিক ও অনিয়মমূলক ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার জোর দাবি জানান। মানববন্ধনে লালমনিরহাটের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এর স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।