ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির দৈনন্দিন কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপ, ব্যাংকের দৃশ্যমান উন্নতি না হওয়া এবং গ্রাহকদের আস্থা সংকটের অভিযোগ তুলে ব্যাংকের চেয়ারম্যান ড. জুবায়দুর রহমানের পদত্যাগ দাবি করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম রংপুর শাখা| একই সঙ্গে ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক খানকে ¯^পদে পুনর্বহালের দাবি জানানো হয়েছে|
রোববার (২৪ মে) সকাল ১১টায় রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড় এলাকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শাখার সামনে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়| পরে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি প্রদান করে সংগঠনটির নেতারা ও গ্রাহকরা|
মানববন্ধনে বক্তব্য দেন ব্যাংকের গ্রাহক অ্যাডভোকেট তারেকুজ্জামান তারেক, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল হোসেন, আবুল হাশেম বাদল, শাহানত মিয়া, নারী গ্রাহক সালমা খাতুন, জান্নাতারা সহ আরও অনেকে|
বক্তারা বলেন, একসময় দেশের সবচেয়ে আস্থাশীল ও শক্তিশালী ব্যাংক হিসেবে পরিচিত ইসলামী ব্যাংক ধারাবাহিক অনিয়ম, রাজনৈতিক ও গোষ্ঠীগত হস্তক্ষেপ এবং বহুল আলোচিত আর্থিক কেলেঙ্কারির কারণে গভীর সংকটে পড়েছে| বিশেষ করে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর ব্যাংকের সুশাসন ভেঙে পড়ে এবং বিপুল অঙ্কের অর্থ বের করে নেওয়ার অভিযোগ ওঠে| এর ফলে ৪ কোটি গ্রাহকের আমানত ও আস্থা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলেও দাবি করেন তারা|
বক্তারা আরও বলেন, বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক খানকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর পর থেকেই গ্রাহকদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে এবং অনেকেই আমানত তুলে নিতে শুরু করেছেন| এতে ব্যাংকের সামগ্রিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা|মানববন্ধন থেকে চার দফা দাবি তুলে ধরা হয়| দাবিগুলো হলোঃ-১| গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে এবং চলমান অস্থিতিশীলতা রোধে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক খানের ছুটি অবিল¤ে^ বাতিল করে তাকে ¯^পদে পুনর্বহাল করতে হবে এবং ব্যাংক পরিচালনায় অযাচিত হস্তক্ষেপ বন্ধ করতে হবে|২| এস আলম গ্রুপের দখলে থাকা ইসলামী ব্যাংকের শেয়ার দ্রুত নগদায়নের মাধ্যমে তাদের ব্যাংকঋণ ও দায় পরিশোধের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে|৩| ব্যাংক খাতে সংঘটিত আর্থিক কেলেঙ্কারির সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দায়ীদের বিচার নিশ্চিত করতে হবে|৪| ব্যাংকের অভ্যন্তরে অনিয়ম ও অস্থিতিশীলতার সঙ্গে জড়িত অভিযোগে অভিযুক্ত এএমডি কামালুদ্দিন জসীমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের অবিল¤ে^ অপসারণ করতে হবে|
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, গ্রাহকদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন না হলে দেশব্যাপী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে| একই সঙ্গে ব্যাংকের স্থিতিশীলতা রক্ষায় পরিচালনা পর্ষদ কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে চেয়ারম্যানের পদত্যাগ দাবি আরও জোরালো করা হবে বলে জানান তারা|মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক গ্রাহক অংশ নেন|