রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আদিতমারীতে প্রাণিসম্পদ প্রদর্শনীর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান


প্রকাশ :

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদ হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় লালমনিরহাটের আদিতমারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ পালন উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫-এর মেলার উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম ও অন্যান্য অতিথিবৃন্দ।
পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মৌসুমী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আজিদা বেগম।

প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার (এলডিডিপি প্রকল্প) জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর, কৃষি অফিসার কৃষিবিদ ওমর ফারুক, যুব উন্নয়ন কর্মকর্তা আরিফ আলী সরকার, কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আদিতমারী অঞ্চলের ডিজিএম মোসাদেকুর রহমান, ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুল মিয়া, খামারি ও সাংবাদিক রেজাউল করিম রাজ্জাক, খামারি শামী মিয়া ও নারী উদ্যোক্তা গীতা রানী প্রমুখ।

মেলায় বিভিন্ন গৃহপালিত পশু-পাখি, গবাদিপশু খামারিদের অংশগ্রহণে ৩০টি স্টল স্থান পায়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলোচনা সভা শেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারিদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় পুরস্কার এবং সনদ বিতরণ করা হয়।