দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—এই প্রতিপাদ্য নিয়ে লালমনিরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন হয়েছে। সকালে কালেক্টরেট মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর ঘুরে আসে। এরপর জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার ফিতা কেটে সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে আলোচনা সভা হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক বক্তব্য দেন। আয়োজনটি পরিচালনা করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার তরিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডা. শায়খুল আরিফিন, জেলা সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম এবং সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বেলাল হোসেন।
সপ্তাহব্যাপী এই প্রদর্শনীতে স্থানীয় খামারিদের নিয়ে ৩০টি স্টল অংশ নিয়েছে।