রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

পিজি হাসপাতালে হঠাৎ আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস


প্রকাশ :

রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের একটি অংশে হঠাৎ আগুন লাগে। খবর পাওয়ার পরই ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানা গেছে, সকাল ১১টা ১৪ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। ইউনিটগুলো পৌঁছে কাজ শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই, ১১টা ৩২ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনে কেউ আহত বা নিহত হওয়ার তথ্য মেলেনি। ঘটনা কীভাবে ঘটেছে তা যাচাই করা হচ্ছে।