যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জেলার শিক্ষিত যুব ও যুব মহিলাদের জন্য চলমান ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম নতুন পর্যায়ে পৌঁছেছে। ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড পরিচালিত এই প্রকল্পে নতুন ব্যাচের ভর্তি কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।
২০২৫ সালের শুরু থেকে দেশের ৪৮ জেলায় বাস্তবায়িত এই প্রশিক্ষণ প্রকল্পে এ পর্যন্ত ৭২০০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছে, যার মধ্যে ৬৫ শতাংশের বেশি প্রশিক্ষণার্থীরা সরাসরি আয়ের সঙ্গে যুক্ত হয়েছেন এবং নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। লালমনিরহাট জেলা থেকে পূর্বের তিন ব্যাচে ১৫০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেছে, এবং তাদের আয়ের পরিমাণ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।
নতুন ৩ মাস মেয়াদি (জানুয়ারি ২০২৬-মার্চ ২০২৬) প্রশিক্ষণে প্রতি ব্যাচে ৭৫ জন করে ৪৮ জেলায় মোট ৩৬০০ জন প্রশিক্ষণার্থীর সুযোগ রয়েছে। প্রশিক্ষণার্থীদের দৈনিক যাতায়াত ভাতা ২০০ টাকা, সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকালের নাস্তা প্রদান করা হবে। এছাড়া প্রশিক্ষণ চলাকালে প্রয়োজনীয় উপকরণও দেওয়া হবে।
প্রশিক্ষণ বিষয়সমূহ: ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন ও ওয়েব ডিজাইন।
ভর্তি ও আবেদন সংক্রান্ত তথ্য:
আবেদনের শেষ তারিখ: ১৫ ডিসেম্বর ২০২৫ (রাত ১১:৫৯ পর্যন্ত)
লিখিত পরীক্ষা: ২০ ডিসেম্বর ২০২৫
মৌখিক পরীক্ষা: ২১ ডিসেম্বর ২০২৫
আবেদনের লিংক:https://e-laeltd.com/48-student-reg-jubo
বিস্তারিত জানতে লালমনিরহাট শাখায় যোগাযোগ করা যেতে পারে:
ঠিকানা: ইয়ুসুফ কমপ্লেক্স (২য়-৩য় তলা), মিশন রোড, লালমনিরহাট
ফোন: ০১৩৩২৮৫২৭৪০ । ০১৩৩২৮৫২৭৪১
ই-মেইল: [email protected]
লালমনিরহাট শাখার কো-অর্ডিনেটর মোঃ কাওছার, জানান, নতুন ব্যাচের প্রশিক্ষণ যুব সমাজে কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।