রংপুরে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে পত্রসাহিত্য নিয়ে লেখা কবি ও গবেষক আদিল ফকিরের প্রাপক বেহেস্তির পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় রংপুর নগরীর জেলা শিল্পকলা মিলনায়তনে এ পাঠ উন্মোচনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই আগত সকল অতিথি ও সাহিত্যিকদের খামে মোড়ানো চিঠি প্রদান করা হয়। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হয়। পরে পত্রসাহিত্য প্রাপক বেহেস্তির লেখক কবি ও গবেষক আদিল ফকিরের জীবনকর্ম নিয়ে একটি ডকুমেন্টারি দেখানো হয়। এরপর আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ফুলের পাপড়ি ছিটানো কুলায় রাখা প্রাপক বেহেস্তির পাঠ উন্মোচন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম, বিভাগীয় লেখক পরিষদের সভাপতি কাজী মো. জুননুন, সাংস্কৃতিক ঐক্য পরিষদ রংপুরের সভাপতি মাহামুদুন নবী ডলার, সিটি প্রেসক্লাব সভাপতি স্বপন চৌধুরী, অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের সভাপতি তৈয়বুর রহমান বাবু, কবি ও সাংবাদিক মাহবুবুল ইসলাম, জেলা সুজন সভাপতি খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, বাচিক শিল্পী রোজিনা সাফরিন, বেরোবি শিক্ষক ওমর ফারুক, বগুড়া আর্ট কলেজের অধ্যাপক ভাস্কর অনিক রেজা, লেখক রানা মাসুদ, সংগঠক ও সমাজসেবক হাসান মাহবুব আক্তার লোটন, ছড়াকার গীতিকার এস. এম. খলিল বাবু, জেলা শিল্পকলা একাডেমি রংপুরের কালচারাল অফিসার কে. এম. আরিফউজ্জামান, অ্যান্ড রিয়াজ ক্যাডেটের পরিচালক খাদেমুল ইসলাম সোহেল।
পাঠ উন্মোচন শেষে চিঠি নিয়ে একটি ভিডিও প্রদর্শন ও চিঠির গান পরিবেশন করেন জারিফা জারিন লুবাবা। পরে চিঠি পাঠে অংশ নেন বাচিক শিল্পী মেহেদী মাসুদ ও আব্দুল কুদ্দুস। আবারও মঞ্চে চিঠি নিয়ে কথা ও গান পরিবেশন করেন ইশরাত জাহান কাকন। এরপর চিঠির মডেলিং করেন নুসরাত উপমা। অনুষ্ঠানের চমক হিসেবে চিঠি পাঠ করেন এ প্রজন্মের আইকন বাচিক শিল্পী মুসা আকন্দ। কবি ও গবেষক আদিল ফকিরের প্রাপক বেহেস্তির আদ্যোপান্ত আলোচনা করেন লেখক ও গীতিকার সাইদ সাহেদুল ইসলাম, কথা বলেন পাতা প্রকাশের কর্ণধার জাকির আহমদ। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রাপক বেহেস্তি লেখক আদিল ফকির। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বাচিক শিল্পী কাজল রায়।