রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের বাস সার্ভিস উদ্বোধন


প্রকাশ :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত রংপুর–ঢাকা–রংপুর রুটের ডিলাক্স বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রংপুর রেঞ্জের লালমনিরহাট আনসার ক্যাম্প থেকে আনুষ্ঠানিকভাবে এই সার্ভিসের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রংপুর রেঞ্জের উপ-মহাপরিচালক মো. আবদুল আউয়াল, বিবিএম, পিভিএমএস।

উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, আনসার সদস্যদের কল্যাণে আরামদায়ক ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এই বাস সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সার্ভিসে বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা থেকে সাধারণ সদস্যরা সুলভ মূল্যে যাতায়াত করতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন ৩৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. কামরুজ্জামান, লালমনিরহাট জেলা কমান্ড্যান্ট সহিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা কমান্ড্যান্ট এ এস এম সাখাওয়াত হোসেন, রংপুর জেলা কমান্ড্যান্ট মো. আব্দুল্লাহ ইমনসহ আনসার–ভিডিপির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

উদ্বোধনের শেষে জানানো হয়, লালমনিরহাট থেকে প্রতি বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে বাসটি রংপুর হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এবং শনিবার ঢাকা থেকে রংপুর হয়ে লালমনিরহাটে ফিরবে।