রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে আঞ্চলিক পর্যায়ের গ্রীষ্মকালীন খেলাধূলা ও সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন


প্রকাশ :

রংপুর জিলা স্কুল মাঠে আঞ্চলিক পর্যায়ের ৫১তম আঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলাধূলা ও সাঁতার প্রতিযোগিতার উদ্‌বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪শে অক্টোবর) বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্‌বোধন করেন রংপুরের বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ আজমল হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের উপপরিচালক মোঃ শফিকুল ইসলাম।

উদ্‌বোধনী অনুষ্ঠানে প্র্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধূলার প্রয়োজনীয়তা অপরিহার্য। ছাত্র-ছাত্রীদের মধ্যে শারীরিক ও মানসিক বিকাশ সাধনের লক্ষ্যে সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাবের মাধ্যমে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে এধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধূলা শিক্ষার্থীদের নিয়মনীতি ও শৃঙ্খলাবোধের শিক্ষা দেয়। মাদকমুক্ত ও মানবিক সমাজ গঠনেও খোলাধুলার গুরুত্ব অপরিসীম। এজন্য তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাতেও সমান মনোযোগী হওয়ার পরামর্শ দেন। এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে দেশে ভালো ক্রীড়াবিদ তৈরি হবে বলে তিনি আশাব্যক্ত করেন।

প্রতিযোগিতায় রংপুর ও রাজশাহী বিভাগের ৫১তম উপ-আঞ্চলিক পর্যায়ের বিজয়ী শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, রাজশাহী অঞ্চলের প্রতিনিধি জাফর ইকবাল-সহ শিক্ষক, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।