রংপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন সমাবেশ হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে প্রেসক্লাবের সামনে এতে বক্তব্য রাখেন, মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের সংগঠক মোশাররফ হোসেন, শহিদুল ইসলাম, সিয়াম হোসাইনসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, গত ১৫ বছরধরে স্বাস্থ্যখাতে টেকনোলজিস্ট পদে নিয়োগ নেই। সরকার ডিপ্লোমা নার্স, কৃষিবীদ, ইঞ্জিনিয়ারদের ১১ তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীতকরলেও ডিপ্লোমা টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা চরম অবহেলার শিকার হয়েছে।
দীর্ঘ ৩০ বছরধরে একই পদে চাকুরীকরে আসছে তারা। এ নিয়ে আন্দোলন করাহলে অর্ন্তবর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা দশম গ্রেডে উন্নীতকরার প্রতিশ্রুতি দেন। কিন্তু সেই ফাইল এখনও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আটকে রয়েছে। অবিলম্বে দাবী আদায় না হলে আগামী সপ্তাহ থেকে কর্মবিরতিতে যাওয়ার হুশিয়ারী দেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
কর্মসূচিতে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও শিক্ষার্থীরা অংশ নেন।