রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রাজারহাটে দশ কেজি গাঁজাসহ গ্রেফতার ব্যবসায়ি


প্রকাশ :

কুড়িগ্রামের রাজারহাটে দশ কেজি গাঁজা ও নগদ তেরো হাজার টাকাসহ গ্রেফতার হয়েছে কুখ্যাত মাদক কারবারি।

রাজারহাট থানা পুলিশ জানায়, গতকাল রাতে উপজেলা ছিনাই ইউনিয়ন মাদক, দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটিসহ ছাত্র-জনতার সহায়তায় দশ কেজি ২০০ গ্রাম গাঁজা ও নগদ তেরো হাজার টাকা সহ শ্রী নিরোধ নারায়ণ ওরফে সাদ্দাম (৩৬) নামের ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।

রাজারহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল আলম বলেন, মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বুধবার আসামিকে আদালতের জেল হাজতে পাঠানো হয়েছে। আসামির বিরুদ্ধে রংপুর কোতোয়ালি থানার একটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।