রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে শিক্ষার্থীরা প্রথমে মানববন্ধন করে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের কক্ষের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীরা ‘ব্রাকসু’র নির্বাচন নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’।ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন দিতে হবে।এবং ‘ব্রাকসু নিয়ে ষড়যন্ত্র চলবে না সহ নানা স্লোগান দেন।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন,গঠনতন্ত্র পাওয়ার পর ২০ দিন পার হয়ে গেলেও নির্বাচনের বিষয়ে কোনো স্পষ্ট বার্তা নেই। তাই আমরা বাধ্য হয়ে সুনির্দিষ্টভাবে রোডম্যাপ ঘোষণা ও ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচনের দাবিতে আন্দোলনে নেমেছি।কোনো কারণ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্রাকসুর নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। এর আগেও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হয়েছিল।দ্রুত রোডম্যাপ ঘোষণা না করলে আবারো বৃহত্তর আন্দোলনে নামা হবে।এ সময় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন।
ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার ড. শাহাজামান বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বসহকারে দেখা হচ্ছে।আশা করেন যে অচিরেই এ বিষয়ে সমাধান হবে।