রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আদিতমারীতে স্কাউটিং বিষয়ক মতবিনিময় সভা


প্রকাশ :

লালমনিরহাট আদিতমারী উপজেলায় মাধ্যমিক প্রতিষ্ঠান সমূহে স্কাউটিং কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে গ্রুপ সভাপতি,নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও মাদ্রাসার প্রধান শিক্ষকগণের সাথে গণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে, বাংলাদেশ স্কাউটস, আদিতমারী উপজেলার আয়োজনে,  মতবিনিময় সভা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার।  স্বাগত বক্তব্য রাখেন, রৌপ্য ইলিশ পদক প্রাপ্ত স্কাউটা মোজাম্মেল হক,  উপজেলা স্কাউট কমিশনার আলমগীর হোসেন কাজী,  উপজেলা স্কাউট সম্পাদক মফিদুল ইসলাম মোহন প্রমূখ।

  সভায় প্রতিটি বিদ্যালয়ে স্কাউটিং কার্যক্রম আরো জোড়ালো করতে সবাই আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার। এছাড়াও তরুন ও আগ্রহী শিক্ষকদের নিয়ে একটি ওরিয়েন্টেশন কোর্স ও একটি বেসিক কোর্স আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।