রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

নতুন শাড়ি কিনে না দেওয়ায় তর্ক, স্ত্রীর পিঁড়ির আঘাতে স্বামীর মৃত্যু


প্রকাশ :

দিনাজপুরের বিরামপুরে কথাকাটাকাটির এক পর্যায়ে স্বামীর মৃত্যুর অভিযোগে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালেই বিরামপুর পল্লীতে এই ঘটনাটি ঘটে। নিহত হাফিজুল ইসলাম (৬৫) কুচিয়ামোড় গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

স্থানীয়রা জানান, ঘরে তুচ্ছ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে সকালেই ঝগড়া শুরু হয়। বিতর্ক চরমে উঠলে রেহেনা বেগম নামে ওই নারী কাঠের পিঁড়ি দিয়ে স্বামীকে আঘাত করেন বলে অভিযোগ। এতে হাফিজুল মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্ত রেহেনা বেগমকে আটক করা হয়েছে এবং ঘটনা তদন্তের প্রক্রিয়া চলছে।