রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

মহম্মদপুরে গ্রামীণ ব্যাংক শাখায় রহস্যজনক অগ্নিকাণ্ড


প্রকাশ :

মাগুরার মহম্মদপুরে আমিনুর রহমান ডিগ্রি কলেজের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংক শাখায় গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) রাত প্রায় সাড়ে তিনটার দিকে ভবনটির একটি অংশে হঠাৎ আগুন দেখা দেয়।

মহম্মদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিল্লাল মৃধা জানান, রাতের নিস্তব্ধতার মধ্যে ব্যাংক ভবন থেকে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা খবর দেন। পরে ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে শাখার কাগজপত্র ও আসবাবপত্রসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।

গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক সোহানা সুলতানা জানান, জানালা দিয়ে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন লাগানো হয়ে থাকতে পারে। ক্ষতির পরিমাণ নিরূপণ করে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। পাশাপাশি প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে।

মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভানোর কাজে সহায়তা করে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত শেষে বিষয়টি পরিষ্কার হবে এবং আইনগত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।