লালমনিরহাটের আদিতমারীতে কুখ্যাত গাঁজা ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামি আব্দুল হান্নান (৪৫) বাজারে প্রকাশ্য গাঁজা বিক্রির দায়ে ৩ মাসের বিনাশ্রম সাজায় কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আজিদা বেগম।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলখা এলাকার মৃত নবীর হোসেনের ছেলে।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে আদিতমারী থানার এসআই রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাদাই ইউনিয়নের সেতুবাজার এলাকায় প্রকাশ্য গাঁজা বিক্রি করতে ছিল—এমন সংবাদে পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল হান্নানকে ২৫ পুড়িয়া গাঁজাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।
পরে ভ্রাম্যমাণ আদালতে নিজের দায় স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আব্দুল হান্নানকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিককে বলেন, দণ্ডপ্রাপ্ত গাঁজা ব্যবসায়ী দুপুরে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।