রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত


প্রকাশ :

রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়ন (রেজি: নং- রাজ:-৯৯৬) এর ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ১,১৪৫ ভোটারের মধ্যে ৭৯৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

সর্বমোট ১৫টি পদে প্রতিদ্বন্ধিতা থাকলেও দু’টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বাকি ১৩টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। ভোট গ্রহণে নির্বাচিতরা হলেন সভাপতি পদে মোঃ জাহেদুল ইসলাম জাহিদ (৪৬৪ ভোট) ও সাধারণ সম্পাদক পদে মোঃ নাসিম আলী (৩৫১ ভোট)।

বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত অন্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, সহ-সভাপতি মোঃ পারভেজ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোজাফ্র আহমেদ মিরাজ, সহ-সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান, অর্থ সম্পাদক মোঃ আখতার হোসেন পাশা, দপ্তর সম্পাদক শ্রী অন্তর দাস, প্রচার সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সমাজ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ ছাব্বির হোসেন এবং কার্যকরী সদস্য মোঃ রজিউল ইসলাম সাবু ও মোঃ আহসান হাবীব জয়।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ লিটন পারবেজ এবং প্রিজাইডিং অফিসার আলহাজ্ব মোঃ তারবীর হোসেন আশরাফি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহাবুদ্দিন,শ্রম অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক এম. এ. লতিফ, রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি জাহেরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজাহারুল ইসলাম মন্টুসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।