রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস


প্রকাশ :

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটি পালনে এবারের প্রতিপদ্য কর্মক্ষেত্রে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা।

ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের হিসাব অনুযায়ী বাংলাদেশে বর্তমানে প্রায় ১৩ থেকে ১৪ শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত। গড়ে প্রতি আট জনে একজন এই ডায়াবেটিস রোগে আক্রান্ত। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা দ্রুত বাড়ছেই। তাই এটি দ্রুতবর্ধনশীল স্বাস্থ্য সমস্যা। এই সমস্যা মোকাবেলায় অবশ্যই স্থূলতা ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে।

প্রতিরোধের করণীয়
১. সুষম খাদ্যাভ্যাস: চিনি, মিষ্টি পানীয়, অতিরিক্ত ভাজাপোড়া ও প্রক্রিয়াজাত খাবার পরিহার করুন। প্রতিদিনের খাবারে শাকসবজি, ডাল, ফল, মাছ ও আঁশযুক্ত খাদ্য রাখুন। ছোট প্লেটে খাবার পরিবেশন করুন, অল্প অল্প করে বারবার খাবেন— এতে পরিমাণ কমে, তৃপ্তিও আসে দ্রুত।
২. নিয়মিত শারীরিক কার্যক্রম: প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন বা হালকা দৌড়ান। অফিস বা বাসায় সিঁড়ি ব্যবহার করুন, মোবাইল ব্যবহার কমিয়ে ফেলুন— ছোট ছোট এই পরিবর্তনগুলোই বড় ফল দেয়।
৩. ওজন ও কোমরের মাপের নজরদারি: নিয়মিত ওজন ও কোমরের মাপ নিন। পুরুষের ক্ষেত্রে কোমরের মাপ ৯০ সেমি এবং নারীর ক্ষেত্রে ৮০ সেমির নিচে রাখার চেষ্টা করুন।
৪. মানসিক চাপ নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত ঘুম: স্ট্রেস হরমোন কর্টিসল বাড়িয়ে ইনসুলিন প্রতিরোধ সৃষ্টি করে। তাই ধ্যান, প্রার্থনা বা বই পড়া— মানসিক প্রশান্তির যে কোনো উপায় বেছে নিন।
৫. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা: বছরে অন্তত একবার ব্লাড সুগার, কোলেস্টেরল এবং রক্তচাপ পরীক্ষা করুন। দ্রুত শনাক্ত হলে প্রতিরোধ সহজ হয়।