রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ফকিরটারী বুড়াপীর (রহ.) নুরানী ও হাফেজিয়া মাদরাসার কমিটি


প্রকাশ :

জেলার কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের ফকিরটারী বুড়াপীর (রহ.) নুরানী ও হাফেজিয়া মাদরাসার কমিটি গঠন উপলক্ষে গত ১৪ নভেম্বর সকালে এক সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু গেরিলা লিডার ‘৭১। বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. মনওয়ারুল ইসলাম, মোখলেছার রহমান,  অধ্যক্ষ কামরুল ইসলাম কাজল, হাই স্কুল শিক্ষক মনোয়ারুল ইসলাম, ব্যবসায়ী রশিদুল ইসলাম ক্যাপ্টেন, সমাজসেবী আয়ুব আলী, মসজিদের ইমাম হাফেজ মোস্তফা কামাল প্রমুখ।

পরে বীরমুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু গেরিলা লিডার ‘৭১-কে সভাপতি, মোখলেছার রহমানকে সহ সভাপতি, রশিদুল ইসলাম ক্যাপ্টেনকে সাধারণ সম্পাদক, রাকিবুল ইসলামকে সহ সম্পাদক, মনোয়ারুল ইসলামকে কোষাধ্যক্ষ, আয়ুব আলীকে সাংগঠনিক সম্পাদক, আব্দুল ওহাবকে সহ সাংগঠনিক সম্পাদক, নুরননবী ইসলামকে প্রচার সম্পাদক, আব্দুল গফুরকে সমাজসেবা সম্পাদক, হাফেজ মো. মোস্তফা কামালকে ধর্মবিষয়ক সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সভায় ফকিরটারী বুড়াপীর (রহ.) নুরানী ও হাফেজিয়া মাদরাসার পরিচালনার জন্য মসজিদের ইমাম হাফেজ মো. মোস্তফা কামালকে দায়িত্ব প্রদান করা হয়। আগামী জানুয়ারি মাসের বুড়া পীর (রহ.) বার্ষিক ওরস ও দোয়া মাহফিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।