রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী মামলায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের দপ্তর সম্পাদক ডা. এম এইচ শিশির চৌধুরীকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে নগরীর কামাল কাছনার গুঞ্জন মোড়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে।বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, ডা. এম এইচ শিশির চৌধুরী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ রংপুর এর দপ্তর সম্পাদক।তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ছাত্র-জনতার ওপর মামলার অভিযোগসহ থানায় মামলা রয়েছে।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সাপেক্ষে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী যাদের নামে মামলা রয়েছে, তাদের গ্রেফতার করা হচ্ছে। চলমান অভিযানের অংশ হিসেবে ডা. এম এইচ শিশির চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।