রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

বাস ও ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর


প্রকাশ :

ঝিনাইদহে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) দুপুরে শৈলকূপা ও রাতে কালীগঞ্জে এ দুর্ঘটনাগুলো ঘটে।

শৈলকূপায় দুপুরে ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের আসাননগর এলাকায় যাত্রীবাহী বাসচাপায় প্রাণ হারান মিরাজ হোসেন (২২)। তিনি হরিণাকুণ্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে এবং একটি প্রাইভেট কোম্পানিতে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, শৈলকূপা থেকে মোটরসাইকেলযোগে ঝিনাইদহে ফেরার পথে মিরাজের মোটরসাইকেলটি পেছন থেকে আসা একটি বাস চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা দুর্ঘটনাকবলিত বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।

অন্যদিকে রাতে কালীগঞ্জ–কোটচাঁদপুর সড়কের পাতিবিলা বটতলা এলাকায় ট্রাকচাপায় মারা যান রফিক রেজা (৩৮)। তিনি শৈলকূপা উপজেলার হাবিবপুর গ্রামের নবী নেওয়াজের ছেলে এবং মহেশপুর ভূমি অফিসের কর্মচারী ছিলেন।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর থেকে কালীগঞ্জে ফেরার সময় রফিক রেজা ও তার সহকর্মী নুরুজ্জামান মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। ঠিক তখনই পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই রফিকের মৃত্যু হয় এবং গুরুতর আহত নুরুজ্জামানকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক। নিহতদের মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।