লালমনিরহাটে প্রথমবারের মতো বগুড়ার ঐতিহ্যবাহী আকবরিয়া সুইটস এন্ড কনফেকশনারি উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় থেকে সরকারি কলেজ রোডে ভোকেশনাল মোড়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নিয়াজ আহমেদ রেজা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও আকবরিয়া সুইটস এন্ড কনফেকশনারির প্রতিনিধিরা। সংক্ষিপ্ত আলোচনার পর মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
‘গুণে, মানে আর স্বাদে সবার আগে’ এই স্লোগানকে সামনে রেখে আকবরিয়া সুইটস এন্ড কনফেকশনারি প্রতিশ্রুতি দিয়েছে তাজা, সুস্বাদু ও মানসম্মত খাবার সরবরাহের। এখানে পাওয়া যাবে বগুরার বিখ্যাত দই, সন্দেশ, কেক, পাউরুটি, পেস্ট্রি, বিস্কুট, পিঠা, ফাস্টফুড, স্ন্যাক্সসহ নানা রকম মজাদার পণ্য, যা প্রস্তুত হয় দক্ষ শেফদের হাতে পরিচ্ছন্ন পরিবেশে।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া স্থানীয়রা জানিয়েছেন, নতুন এই প্রতিষ্ঠান লালমনিরহাটবাসীর মুখে নতুন স্বাদের অভিজ্ঞতা যোগ করবে। এখন থেকে প্রতিদিন তাজা মিষ্টান্ন ও ফাস্টফুড পাওয়া যাবে, যা শহরের খাদ্য সংস্কৃতিতে একটি ভিন্ন মাত্রা যোগ করবে।