রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

বিলে পদ্মফুল তুলতে গিয়ে ৪ শিশুর মৃত্যু


প্রকাশ :

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে পদ্মফুল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জন শিশু পানিতে ডুবে  মর্মান্তিক মৃত্যু। ০৯ দুপুরে মশুরিভাজা বিলে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো রাজনগর গ্রামের বাসিন্দা আবদুল সামাদের দুই মেয়ে আফিয়া খাতুন (১২) ও ফাতেমা খাতুন (১৪); সামাদের বড় ভাই সাহারুল ইসলামের মেয়ে আলিয়া খাতুন (১২) ও সামাদের চাচাতো ভাই ইছহাক আলীর মেয়ে মিম আক্তার (১২)। তারা সবাই স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, চার স্কুলছাত্রী মশুরিভাজা বিলে পদ্মফুল তুলতে যায়। কিন্তু দুপুর গড়িয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিলে খুঁজতে গিয়ে পানিতে ভাসতে দেখে মিম আক্তারকে। পরে আশপাশের লোকজন এসে বিলের পানিতে তলিয়ে যাওয়া দুই আপন বোনকে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ডুবে যাওয়া ফাতেমাকে উদ্ধার করে।