গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত ও জাতিসংঘ ঘোষিত মানবাধিকার সনদের অঙ্গসংগঠন ‘আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন’-এর লালমনিরহাট জেলা কমিটি (২০২৫-২৬) গঠন করা হয়েছে। সম্প্রতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ের অনুমোদনক্রমে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ্ব মো. নজরুল ইসলাম এবং সহ-সভাপতি হয়েছেন মো. মনজুরুল ইসলাম। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ওয়াজেদ হোসেন প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাসুদ পারভেজ আকাশ, সাংগঠনিক সম্পাদক মো: আবু বকর সিদ্দিক, সহ সাংগঠনিক সম্পাদক মো: মিন্টু হাসান প্রামানিক।
দপ্তর সম্পাদক মো: শাহ আলম , প্রচার সম্পাদক মো: আব্দুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মো: মতিয়ার রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মো: আব্দুল আজিজ এবং নারী ও শিশু বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন বেগম।
কমিটি আগামী দুই বছর, অর্থাৎ ২০২৫ সালের ২৫ অক্টোবর থেকে ২০২৬ সালের ২৫ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। প্রতি তিন মাস অন্তর প্রধান কার্যালয়ে কার্যক্রমের প্রতিবেদন দাখিল করতে হবে বলে জানানো হয়।
অনুমোদনপত্রে কেন্দ্রীয়ভাবে স্বাক্ষর করেন আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাজমুন নাহার।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, লালমনিরহাট জেলা কমিটি স্থানীয়ভাবে মানবাধিকার রক্ষা, আইনি সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের আইনি সহায়তা নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করবে।