রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

টঙ্গীতে তুলার গুদামে আগুন, ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে


প্রকাশ :

গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে আগুন লেগেছে, যার ঘটনায় এলাকায় কালো ধোঁয়ার সৃষ্টি হয়েছে। টঙ্গী ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে স্টেশন রোডের মিলগেট এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনের শুরুতেই আশপাশের মানুষরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানিয়েছেন, ফায়ার সার্ভিসের সদস্যরা এখনও আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এ পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।