রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচী পালন


প্রকাশ :

রংপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচী পালন করছে বিএনপি। শুক্রবার (৭ নভেম্বর) সকালে জেলা বিএনপি’র উদ্যোগে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। কর্মসূচীতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র অন্যতম সদস্য ও জেলা জজ আদালতের পিপি অ্যাড. আফতাব উদ্দিন, বিএনপি নেতা ফজলুর রহমান বাদল, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সহ-সভাপতি অ্যাড. আব্দুল হাদী বেলাল, জিয়া মঞ্চের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরীসহ অন্যরা। 

এ সময় নেতৃবৃন্দরা বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দেশে আধিপত্যবাদ, একনায়কতস্ত্র, একদলীয় শাসন, বিরাজমান নৈরাজ্যের অবসান ঘটে। জিয়াউর রহমান ছিলেন এই ঐতিহাসিক বিপ্লবের মহানায়ক। সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে অস্থিতিশীলতা কাটিয়ে দেশে সুন্দর পরিবেশ ফিরে আসে।

এদিকে বিকেলে দলীয় কার্যালয় থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপি’র একটি র‌্যালী বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন, মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাড. মাহফুজ উন নবী ডন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, বিএনপি নেতা আব্দুস সালাম, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিনসহ অন্যরা।