সমৃদ্ধের বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির অঙ্গীকার নিয়ে লালমনিরহাট আদিতমারী উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের হল রুমে, জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ওসামান গনির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের দীর্ঘ ১৬ বছর যে জুলুম নির্যাতন করা হয়েছে। ইহুদিদের থেকে আমদানি করা ট্যাগ জঙ্গি, রগকাটা ব্যবহার করে জনসাধারণের মাঝে ভুলভাবে ছাত্রশিবিরকে তুলে ধরতো। সকল ট্যাগ প্রচারকারীদের ইসলামী ছাত্রশিবিরের প্রশিক্ষণে আমন্ত্রণ জানিয়েছেন, সেখান থেকে সকল ভুল ভ্রান্তি ভেঙ্গে যাবে।এখন পর্যন্ত ছাত্রশিবিরের রগকাটা রাজনীতিতে অংশ নেননি। এটি সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার জন্য কতিপয় ব্যক্তিরা শিবিরের নেতাকর্মীদের জঙ্গি হিসেবে প্রচারণা করেছেন।
কর্মী সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রশিবিরের বিতর্ক সম্পাদক, মিছবাহুল করিম, জেলা জামায়াতের আমীর প্রভাষক আতাউর রহমান,জেলা সেক্রেটারি এ্যাড.আবু তাহের, জেলা জামায়াতে যুব বিভাগের সভাপতি এ্যাড.ফিরোজ হায়দার লাভলু। জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি,আবু তালেব। এ সময় জেলা, উপজেলা ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।