রংপুরে চার দফা দাবিতে
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস্) এর কর্মসূচির অংশ হিসেবে ম্যাটস্
শিক্ষার্থীরা অনির্দিষ্ট কালের জন্যে ক্লাস বর্জন করে প্রেস ক্লাবরে
সমানে মানববন্ধন,ছাত্র ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
সোমবার (২১ অক্টোবর) বেলা
১২ টায় রংপুরের সাধারণ
ম্যাটস্ শিক্ষার্থী ঐক্য পরিষদ উদ্যোগে স্ব- স্ব প্রতিষ্ঠান
হতে মিছিল বের করে একত্রিত
হয়ে একটি মিছিল নিয়ে রংপুর প্রেসক্লাব
চত্বরের সামনে এসে ধর্মঘট কর্মসূচি
পালন করেন। কর্মসূচিতে উপস্থিত বক্তারা বলেন, সরকারের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ১৯৭৩-১৯৭৮) মোতাবেক চিকিৎসা বিদ্যায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস্) প্রতিষ্ঠার নিমিত্ত পরিকল্পনা প্রণয়ন করা হয়। পরবর্তীতে সর্ব প্রথম ১৯৭৬ সালে নেদারল্যান্ড
সরকারের সহায়তায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) চালু হয়।
বর্তমানে সারাদেশে ১৬ টি সরকারি ম্যাটস্ ও প্রায় ২‘শ টি বেসরকারি ম্যাটস্ ডিপ্লোমা মেডিকেল ডিগ্রি ডিএমএফ' কোর্সটি পরিচালনা করে আসছে। বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান ২০২২ এবং বিএমএন্ডডিসি এর সর্বশেষ তথ্যমতে বাংলাদেশে বর্তমানে ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীর সংখ্যা প্রায় ঘাট (৬০) হাজার এবং বিএমডিসি নিবন্ধিত ডিএমএফ এর সংখ্যা প্রায় ত্রিশ (৩০) হাজার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী সারাদেশে প্রায় ১২ হাজার ডিপ্লোমা চিকিৎসক (ডিএমএফ) গণ'উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার' পদে কর্মরত আছেন। বর্তমানে ডিপ্লোমা মেডিকেল তথা ডিএমএফ কোর্স সম্পূর্ণ কারি প্রায় ৫০ হাজার দক্ষ জনবল কর্মসংস্থানহীন বেকার হয়ে পড়েছে। ম্যাটস্ সৃষ্টির ৫০ বছর পরেও বিভিন্ন বৈষম্যের অবসান ঘটেনি। ম্যাটস্ এর শিক্ষার্থীগণ দীর্ঘ দিন ধরে ম্যাটস এর অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, শূন্যপদে নিয়োগ ও নতুন পদ সৃজন, উচ্চ শিক্ষা, অ্যালাইড প্রোফেশনাল হেলথ বোর্ড বাতিল এবং পূর্বের ন্যায় ১ বছর ভাতাসহ ইন্টার্নশিপ বহাল রাখার বিষয়ে আন্দোলন ও
মন্ত্রণালয় ও সরকারের বিভিন্ন
দপ্তরের দারস্থ হয়েছে। বিভিন্ন সময় স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তর
তাদের যৌক্তিক দাবি আদায়ের আশ্বাস
দিলেও তা বাস্তবায়নের নিমিত্ত
কোন উদ্যোগ করা হয়নি। ফলে
শিক্ষার্থী আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করে। সাধারণ ম্যাটস্
শিক্ষার্থী ঐক্য পরিষদের
চার দফা দাবীসমূহ হলোঃ-
অনতিবিলম্বে শূন্য পদে নিয়োগ ও
কর্মসংস্থান সৃজন,অনতিবিলম্বে প্রস্তাবিত এলাইড হেলথ প্রোফেশনাল বোর্ড
বাতিল করে
‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ অথবা
রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ বোর্ড অফ বাংলাদেশ নামে বোর্ড গঠন
করে প্রয়োজনীয় বিষয়াদি সংশোধন করা, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং ম্যাটস্ শিক্ষা
কারিকুলামের সাথে সামঞ্জস্য রেখে ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষার ব্যবস্থা
করতে হবে, অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করে পূর্বের ন্যায়
১ বছরের ভাতাসহ ইন্টার্নশিপের ব্যবস্থা করতে হবে।বক্তারা বলেন,
দাবি আদায় না হওয়া
পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এ সময় বক্তব্য রাখেন
রংপুর সিটি ম্যাটস্’র
ইন্টার্নশীপরত ছাত্র আলমগীর বাদশা, ইবনে দিদার খান,
মেহেরুন নেছা, গ্রীন ম্যাটস্’র ইন্টার্নশীপরত ছাত্র হাবিবুর রহমান, প্রাইম ম্যাটস্’র ইন্টার্নশীপরত ছাত্র
হরি প্রসাদ রায় প্রমূখ। এ ছাড়াও রংপুরের
সকল ম্যাটস্ এর শিক্ষার্থীরা উপস্থিত
ছিলেন।