রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু, গুরুতর আহত আরও একজন


প্রকাশ :

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখাওয়া হাজিরটারিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে বিদ্যুতের তারে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—শিয়ালখাওয়া হাজিরটারির বাসিন্দা মজিবর রহমানের দুই ছেলে। তবে সঙ্গে আহত যুবকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “একই পরিবারের দুই সহোদরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহত আরেকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা পরিবারকে সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করছি।”

এদিকে স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করে বাড়ির আঙিনায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুই সহোদরের মৃত্যু হয়। খবর ছড়িয়ে পড়লে গ্রামজুড়ে শোকের মাতম ছড়িয়ে পড়ে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।” এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থাপনায় অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন স্থানীয়রা।