রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কাউনিয়ায় নিখোঁজের একদিন পর কৃষকদলের যুগ্ম আহ্বায়কের লাশ উদ্ধার


প্রকাশ :

রংপুরের কাউনিয়ায় নিখোঁজের একদিন পর মাটি চাপা দেওয়া অবস্থায় ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোবারক আলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নজরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। মোবারক আলী কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চর গনাই এলাকার ইব্রাহিমের ছেলে এবং টেপামধুপুর ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে স্থানীয় মমিনুল ইসলামের বাড়ির পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত এশার নামাজ পড়তে বের হয়ে মোবারক আলী আর বাড়ি ফেরেননি। পরে তার ব্যবহৃত মোবাইল ফোন টি স্থানীয় মমিনুলের বাড়ির পাশে একটি ধানক্ষেত থেকে উদ্ধার করে, এরপর এলাকাবাসীর সন্দেহ হলে খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রতিবেশী মমিনুলের বাড়ির পাশে আলগা মাটি দেখতে পান তারা। এ সময় মমিনুল পালিয়ে যায়। পরে লোকজন মাটি খুঁড়তে গেলে কাপড়ে মোড়ানো মরদেহের অংশ বিশেষ বের হয় এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কাউনিয়া  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ শাহ জানান, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নজরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।