রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে র‌্যাব-১৩ এর শুভেচ্ছা ও মতবিনিময়


প্রকাশ :

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাট জেলায় পূজা মণ্ডপগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট পৌরসভার শ্রী শ্রী গৌরী শঙ্কর গোশালা সোসাইটি মন্দির প্রাঙ্গণে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন র‌্যাব-১৩ এর কর্মকর্তারা।

পরিদর্শনকালে র‌্যাব-১৩ এর লেফটেন্যান্ট কমান্ডার মেহেদি হাসান বলেন, “আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকব। পূজা চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য আমরা প্রস্তুত রয়েছি। ধর্মীয় উৎসব যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়, সেটাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী এক সামাজিক উৎসব। তাই শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে র‌্যাব সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করবে।”

মতবিনিময় অনুষ্ঠানে র‌্যাব কর্মকর্তাদের পাশাপাশি পূজা উদযাপন কমিটির সদস্য, স্থানীয় সাংবাদিক এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, জেলায় প্রতিটি পূজা মণ্ডপে নজরদারি বৃদ্ধি, টহল জোরদার এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। এছাড়া সাধারণ মানুষের সহযোগিতায় নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর হবে বলে আশা প্রকাশ করা হয়।