রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

সৌদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা দিবসকে ‘আঁধার দিবস’ হিসেবে পালন


প্রকাশ :

বাতিল ওয়াবিবাদি ও গোত্রবাদি সৌদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা দিবস ২৩শে সেপ্টেম্বর (১৯৩২) উপলক্ষে ঢাকার গুলশানে বিশ্ব সুন্নী আন্দোলন দরবারে হলে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ঢাকা মহানগর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় এবং মহাসচিব আল্লামা শেখ রায়হান রাহবারের সভাপতিত্বে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন।

সমাবেশে আল্লামা ইমাম হায়াত বলেন, মুমিনের প্রাণকেন্দ্র কেবলাভূমি আল আরবের জমিনে প্রতিষ্ঠিত সৌদি স্বৈরতন্ত্র শুধু ঈমান বিনাশী নয়, এটি দ্বীন বিকৃতিকারী, মানবাধিকার ও স্বাধীনতা হরণকারী এবং ইতিহাসের বহু মাজার-আস্তানা ধ্বংসকারী শাসনব্যবস্থা। তাই ২৩শে সেপ্টেম্বর দিনটি বিশ্বব্যাপী ঈমানদার, মানবতা ও গণতন্ত্রে বিশ্বাসী মানুষের কাছে ‘আঁধার দিবস’।

তিনি বলেন, একক ধর্মের নামে সাম্প্রদায়িক রাষ্ট্র এবং গোত্রবাদি জাতীয়তাবাদী চেতনার ওপর দাঁড়ানো স্বৈরতন্ত্র মানবতার জন্য ভয়াবহ শত্রু। এসব ব্যবস্থা শুধু স্রষ্টাদ্রোহী অপরাধ নয়, মানবজীবনের স্বাধীনতা ও নিরাপত্তা ধ্বংসেরও মূল কারণ।

আল্লামা ইমাম হায়াত আরও বলেন, সত্যের প্রবাহ, জীবনের স্বাধীনতা ও মানবতার মুক্তির একমাত্র পথ হলো আল্লাহতাআলার প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) প্রদত্ত সর্বজনীন মানবতার রাষ্ট্রব্যবস্থা—যেখানে বৈষম্যহীন অধিকার, নিরাপত্তা, মালিকানা ও শান্তি প্রতিষ্ঠিত হবে। সেটিই হলো খেলাফতে ইনসানিয়াত।

তিনি সমাবেশে মিথ্যার উৎস বস্তুবাদি চেতনা বর্জন করার আহ্বান জানিয়ে বলেন, গোষ্ঠীবাদ ও স্বৈরতন্ত্র নির্ভর রাষ্ট্রব্যবস্থা পরিবর্তন করে মানবতার ভিত্তিতে নতুন রাজনীতি ও রাষ্ট্র গড়ে তুলতে হবে। এজন্য তিনি সবাইকে ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।