রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে সাংবাদিক নির্যাতনের মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাও, স্বারকলিপি প্রদান


প্রকাশ :

রংপুর সিটিকর্পোরেশনে সাংবাদিককে তুলে নিয়েগিয়ে মারধরের মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাও এবং স্বারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকরা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাও করে কমিশনার মজিদ আলীকে স্বারকলিপি প্রদান করেন।

 এ সময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগী সাংবাদিক লিয়াকত আলী বাদল, ছালেকুজ্জামান ছালেক, মাজহারুল মান্নান, নিশাত ইসলামসহ অন্যরা। এদিকে সাংবাদিক নির্যাতনের মামলায় মঙ্গলবার রাতে পুলিশ রাকিবুল হাসান সাগর নামে আরেক আসামীকে গ্রেফতার করেছে। এর আগে সোমবার রতন মিয়া নামে এক আসামীকে গ্রেফতার  করে। রতন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবান বন্দী দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।    

পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, সাংবাদিক নির্যাতনের মামলার পর পুলিশ দুই আসামীকে গ্রেফতার করেছে। এছাড়া এ মামলার আসামী সরকারী কর্মকর্তা হওয়ায় তাদের আইনের আওতায় আনতে কিছু বিধিবিধান পালন করতে হয়। তবে মামলার অপর আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এছাড়া আমরা মামলার বিষয়ে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে তদন্তকরছি। আমরা সংক্ষিপ্ত সময়ে এ মামলার চার্জশীট দিতে প্রতিশ্রুতিবদ্ধ।