সংবাদ প্রকাশের জেরে রংপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকুত আলী বাদলকে অপহরণ করে নিয়ে সিটি কর্পোরেশনে মারধোর এবং প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা এবং মব তৈরি করে সাংবাদিকদের মারধর এবং হেনস্থা চেষ্টার মামলায় রতন মিয়া নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি রহমান।
সোমবার রাত দশটায় রংপুর মহানগরীর শাপলা চত্বর হাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নগরীর পূর্ব অভিরাম ডাক্তার পাড়ার সাইফুল ইসলামের পুত্র তিনি। পুলিশ জানায়, রোববার নগরীর কাচারী বাজার এলাকা থেকে একুশে টেলিভিশন এবং দৈনিক সংবাদ এর জ্যেষ্ঠ প্রতিবেদক লিয়াকত আলী বাদলকে কথিত জুলাই যোদ্ধার পরিচয়েে একদল যুবক ধরে নিয়ে গিয়ে সিটি কর্পোরেশনের ভেতরে বেধড়ক মারপিট করে। এ সময় তার পরিবেশিত নিউজ ভুল হয়েছে মর্মে প্রধান নির্বাহীর কাছে ক্ষমা চাইতে বাধ্য করার জন্য তার রুমের কাছে নিয়ে আটকে রাখে। পরে সাংবাদিকরা গিয়ে তাকে উদ্ধার করার করে।সিটি কর্পোরেশনের নতুন ভবনের সামনে সাংবাদিকরা অবস্থান ধর্মঘট শেষে চলে যাওয়ার সময় আবারও সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা মব তৈরি করে সাংবাদিকদের আটকে রাখে এবং হেনস্তা করে। এ ঘটনায় লিয়াকত আলী বাদল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা, ট্রেড লাইসেন্স শাখার প্রধান মিজানুর রহমান মিজু, সাবেক কাউন্সিলর লিটন পারভেজসহ ১৪ জনের নামে মামলা দায়ের করে। ওই মামলার পাঁচ নম্বর আসামি তিনি। সাংবাদিককে মারধরের ঘটনায় প্রতিবাদে উত্তাল এখন রংপুর। বিভাগ জুড়ে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছেন তারা। গত ১৭ ই সেপ্টেম্বর লিয়াকত আলী বাদল দৈনিক সংবাদের " রংপুরে জুলাই যোদ্ধার নামে অটোর লাইসেন্স, পাঁচ কোটি টাকার বাণিজ্যের পাঁয় তারা " শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। ওই সংবাদে জেরে তাকে অপহরণ করে নিয়ে গিয়ে এই ঘটনা ঘটানো হয়।